বেশকিছু দিন আগে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এর পক্ষ থেকে একটি লাকি ড্র কুপন ছাড়া হয়। যারা পেট্রোল পাম্প থেকে এক্সট্রা প্রিমিয়াম তেল কিনত তাদের প্রত্যেককেই পেট্রোল পাম্প থেকে একটি করে কুপন দেওয়া হত। সেখানে দেওয়া একটি নম্বরে কুপনে দেওয়া নম্বরে মেসেজ করতে হত এবং তারই উপরে খেলা হয়। সেই কুপনের মধ্যে পুরো ইন্ডিয়ার মধ্যে মাত্র দুই জন এই পুরুষকারটি জিতেছেন। তার মধ্যে একজনের হাতে বুধবার পুরাতন মালদার নারায়নপুর পেট্রোল পাম্পে হুন্ডাই আই ২০ চার চাকা গাড়ি পুরুষকারটি দেওয়া হয়। বিজয়ী গ্রাহকের নাম উত্তম পাল। তার বাড়ি রায়গঞ্জে। আজ তাকে হুন্ডাই আই ২০ চার চাকা গাড়িটি দেন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এর ডিভিশেনাল ম্যানেজার শারদ মাথুর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/cy9AyDLPAbQ
মালদা